বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় শেষকৃত্যের সমাবেশের রেকর্ডটি আজও ধরে রেখেছে ইরান। ১৯৮৯ সালের ১১ জুন ইসলামী বিপ্লবের নেতা ও ইরানের প্রতিষ্ঠাতা সর্বোচ্চ নেতা Ruhollah Khomeini-এর জানাজা ও দাফনে অংশ নেন আনুমানিক ১ কোটি ২ লাখ (১০.২ মিলিয়ন)মানুষ।
তৎকালীন ইরানের মোট জনসংখ্যার প্রায় এক-ষষ্ঠাংশ মানুষ রাজধানী তেহরানে জড়ো হয়েছিলেন প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে। বিপুল জনসমাগমের কারণে পুরো অনুষ্ঠানজুড়ে নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয় এবং নিরাপত্তা বাহিনীকে ব্যাপক বেগ পেতে হয়।
এই ঐতিহাসিক সমাবেশকে Guinness World Records বিশ্বের “Largest percentage of population to attend a funeral” হিসেবে স্বীকৃতি দিয়েছে।
ইতিহাসবিদদের মতে, এত বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি বিশ্ব ইতিহাসে বিরল ঘটনা। কয়েক দশক পেরিয়ে গেলেও ইমাম খোমেনির জানাজায় মানুষের অংশগ্রহণ এখনো বিশ্বজুড়ে অন্যতম আলোচিত ও স্মরণীয় গণসমাবেশ হিসেবে বিবেচিত হয়।

Leave a Reply