সময় রূপান্তর

প্রতিটি মূহুর্তে নির্ভরযোগ্য সংবাদ

নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

মাকসুদ আহমাদ রবিন:- নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নাশকতা, অপতৎপরতা এবং চোরাগোপ্তা মিছিলের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার টঙ্গীর নতুন বাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাটা গেট এলাকায় গিয়ে শেষ হয়।

গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথীর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে যুবদল নেতা আব্দুর রহমান বাবু, স্বেচ্ছাসেবক দল নেতা রাসেদুল ইসলাম বাবু, সফিকুল ইসলাম হিমেল, জহুরুল হুদা বাবুসহ সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সিরাজুল ইসলাম সাথী বলেন, গাজীপুর-২ আসনের সাংসদ এম মঞ্জুরুল করিম রনির নির্দেশনায় জনগণের জানমাল রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মাঠে সজাগ থাকবে।

এদিকে একই দিনে সরকার শাহনূর ইসলাম রনির উদ্যোগে টঙ্গীতে একটি মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। স্টেশন রোডের সরকার বাড়ি এলাকা থেকে শুরু হওয়া শোডাউনটি চেরাগআলী, কলেজগেট, হোসেন মার্কেট ও গাজীপুরা এলাকা প্রদক্ষিণ করে পুনরায় স্টেশন রোডে এসে শেষ হয়।

শোডাউনে প্রত্যয় বেপারী, সৈকত বেপারী, রনি দেওয়ান, সাহিনুল ইসলাম, মিথুন, ফারুক, মফিজ ও আমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শোডাউন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সরকার শাহনূর ইসলাম রনি অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের একটি ঝটিকা মিছিল থেকে পুলিশকে উদ্দেশ্য করে হুমকি দেওয়া হয়েছে। তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিহত করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছেন।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।