মাকসুদ আহমাদ রবিন, টঙ্গীতে আইএমসিএইচ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে স্থানীয় ফার্মাসিস্টদের অংশগ্রহণে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে অনুষ্ঠিত এ বৈঠকে প্রতিষ্ঠানটির স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আধুনিক চিকিৎসা সুবিধা এবং রোগীদের জন্য বিভিন্ন সেবা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চর্ম, যৌন, এলার্জি ও লেজার বিশেষজ্ঞ, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. সৈয়দা ফাতেহা নূর। তিনি রোগীবান্ধব ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, ফার্মাসিস্ট ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে জানানো হয়, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আইএমসিএইচ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে নিয়মিত চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। এছাড়াও বন্ধ্যাত্ব রোগীদের জন্য বিশেষায়িত চিকিৎসা, আন্তর্জাতিক মানের ল্যাব সেবা, নিরাপদ স্বাস্থ্যসেবা এবং দক্ষ জনবলের মাধ্যমে রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা হচ্ছে।
প্রতিষ্ঠানটিতে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে ডিজিটাল এক্স-রে, অত্যাধুনিক আল্ট্রাসনোগ্রাফি মেশিন, ইনফার্টিলিটি ল্যাব, প্যাথলজি ল্যাব, আধুনিক রিসেপশন সুবিধাসহ প্রয়োজনীয় ডায়াগনস্টিক সেবা রয়েছে। গোলটেবিল বৈঠক শেষে অতিথিরা প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং সেবার মান সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন আইএমসিএইচ-এর ম্যানেজার ফরিদ আলম।
মার্কেটিংয়ের বিভাগীয় প্রধান অম্বিকা প্রসাদ সাহা।
উল্লেখ্য, আইএমসিএইচ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারটি গাজীপুরের টঙ্গীর এরশাদ নগর (এশিয়া পাম্পের পূর্ব পাশে) এলাকায় অবস্থিত। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসাসেবা, বন্ধ্যাত্বের চিকিৎসা, আন্তর্জাতিক মানের ল্যাব সুবিধা এবং আধুনিক ডায়াগনস্টিক সেবা নিয়মিত প্রদান করা হচ্ছে।
Leave a Reply