সময় রূপান্তর

প্রতিটি মূহুর্তে নির্ভরযোগ্য সংবাদ

টঙ্গী ঔষধ ব্যবসায়ী সমিতির মাসিক সভা অনুষ্ঠিত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত

মাকসুদ আহমাদ রবিন:- ঔষধ ব্যবসায়ী সমিতির মাসিক সভা আজ ২৫ এপ্রিল এক আলোচনা-উদ্দীপনামূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ লতিফ। সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে সভা পরিচালিত হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর বাবুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ রাফিজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব থানার সভাপতি আবু সাইদ এবং সিনিয়র সহ-সভাপতি সুজন দেওয়ান। এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন নাসির উদ্দিন মাস্টার, মাকসুদ আহমাদ রবিন, মোঃ আক্তার হোসেন, মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ ফরহাদ হোসেন, মোঃ শাজাহান, মোঃ আনোয়ার হোসেন, আব্দুল মান্নান, মোঃ সাইফুল, মোঃ সুমন, মোঃ রওশন, মোঃ কানন, মোঃ মুন্না, মোঃ হজরত আলীসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

সভায় সমিতির সার্বিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ঔষধ ব্যবসা ব্যবস্থাপনা ও নীতিমালা বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—

সমিতিকে আরও শক্তিশালী ও কার্যকর করার উদ্যোগ গ্রহণ, এম আর পি (সর্বোচ্চ খুচরা মূল্য) সঠিকভাবে বাস্তবায়ন নিশ্চিত করা, সকল ফার্মেসিকে ড্রাগ লাইসেন্সের আওতায় আনা এবং সময়মতো অর্ডার প্রদান ও মেয়াদোত্তীর্ণ ঔষধ ফেরত না নেওয়া সংক্রান্ত বিষয়ে কঠোর নজরদারি নিশ্চিত করা।

এছাড়া কেমিস্টদের সঙ্গে অসদাচরণের অভিযোগের প্রেক্ষিতে অপসোনিন ফার্মার অর্ডার ও লেনদেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এসব সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে সমিতির কার্যক্রম আরও শৃঙ্খলাবদ্ধ, স্বচ্ছ ও ব্যবসাবান্ধব হবে।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।