শিশুর হঠাৎ জ্বর, নাক দিয়ে পানি পড়া আর মুখে ছোট ছোট লাল দাগ অনেক সময়ই আমরা এগুলোকে সাধারণ সর্দি-কাশি ভেবে এড়িয়ে যাই। কিন্তু এসবই হতে পারে হামের লক্ষণ, যা একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। বর্তমানে দেশে আবারও উদ্বেগজনকভাবে বাড়ছে এই সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, পাবনা, চট্টগ্রাম, যশোর ও নাটোরসহ বেশ কয়েকটি জেলায় হামের প্রকোপ বেশি। তাই অভিভাবকদের এখনই সতর্ক হওয়া জরুরি।
শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়
হাম মূলত বাতাসের মাধ্যমে ছড়ায়। আক্রান্ত ব্যক্তি কাশি বা হাঁচি দিলে সেই ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়ে। শিশুরা আক্রান্ত হতে পারে—

বেশিরভাগ ক্ষেত্রে ৭–১০ দিনের মধ্যে হাম ভালো হয়ে যায়। তবে কিছু ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে—
- কানের সংক্রমণ
- নিউমোনিয়া
- ডায়রিয়া ও বমি
- বিরল ক্ষেত্রে মস্তিষ্কে প্রদাহ (এনসেফালাইটিস)
এই জটিলতাগুলো কখনও কখনও প্রাণঘাতীও হতে পারে।
লক্ষণগুলো দেখার দেয়ার পরের পদক্ষেপ
শিশুর মধ্যে হামের লক্ষণ দেখলে দেরি না করে শিশু বিশেষজ্ঞ বা সাধারণ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। যেহেতু এটি অত্যন্ত সংক্রামক, তাই প্রয়োজনে চিকিৎসককে বাসায় আসার অনুরোধ করা যেতে পারে। আক্রান্ত শিশুকে অন্তত ৪ দিন আলাদা রাখতে হবে, বিশেষ করে র্যাশ ওঠার পর।
চিকিৎসা ও যত্ন
হামের নির্দিষ্ট কোনো ওষুধ নেই। তবে সঠিক যত্নে শিশুকে সুস্থ করা যায়। চিকিৎসকরা এই সময়ে শিশুর যত্ন নেয়ার পরামর্শ দেয়ার বিষয়ে জানান এই সময়ে
পর্যাপ্ত বিশ্রাম
বেশি করে পানি ও তরল খাবার
পুষ্টিকর খাবার
চিকিৎসকের পরামর্শে ওষুধ গুরুত্বপুর্ণ ভূমিকা রাখে।
মনে রাখতে হবে হাম প্রতিরোধই সবচেয়ে কার্যকর হলো টিকা। এছাড়াও ভিড় এড়িয়ে চলা। সংক্রমিত ব্যক্তির কাছ থেকে দূরে থাকা। মাস্ক ব্যবহার করাও গুরুত্বপূর্ণ বলছেন চিকিৎসকরা।
হাম বনাম অ্যালার্জি
অনেকেই হামের র্যাশকে অ্যালার্জি মনে করেন। তবে পার্থক্য হলো—
- অ্যালার্জি সংক্রামক নয়
- হাম অত্যন্ত সংক্রামক
তাই লক্ষণ দেখে বিভ্রান্ত না হয়ে চিকিৎসকের পরামর্শ নেয়াই নিরাপদ।
হাম সাধারণ একটি রোগ মনে হলেও এটি অবহেলা করার মতো নয়। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং জটিল রূপ নিতে পারে। তাই সচেতনতা, সময়মতো চিকিৎসা এবং টিকাই হতে পারে আপনার সন্তানের সুরক্ষার সবচেয়ে বড় অস্ত্র। মনে রাখবেন প্রতিরোধই সর্বোত্তম চিকিৎসা।
Leave a Reply