সময় রূপান্তর

প্রতিটি মূহুর্তে নির্ভরযোগ্য সংবাদ

ডা. সৈয়দা ফাতেহা নূরের পরামর্শ: গরমে ত্বক ও চুলের সঠিক যত্নে মিলবে সুস্থতা, আধুনিক চিকিৎসায় সমাধান লেজার হাবে

মাকসুদ আহমাদ রবিন, সম্পাদক সময় রূপান্তর: তীব্র গরম, অতিরিক্ত ঘাম, রোদ এবং ধুলাবালুর কারণে গ্রীষ্মকালে ত্বক ও চুলের নানা সমস্যা বেড়ে যায়। এ সময় ত্বকের সঠিক পরিচর্যা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল এর সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (চর্ম ও যৌন) ডা. সৈয়দা ফাতেহা নূর

তিনি বলেন, গরমকালে শরীরকে সুস্থ ও ত্বককে সতেজ রাখতে পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত জরুরি। পাশাপাশি দিনে কয়েকবার পরিষ্কার পানি দিয়ে হাত-মুখ ধোয়া, বাইরে থেকে ফিরে মুখ পরিষ্কার করা এবং অতিরিক্ত ঘাম ত্বকে জমতে না দেওয়া উচিত। এতে ত্বকের রোমকূপ পরিষ্কার থাকে, ব্রণ ও সংক্রমণের ঝুঁকি কমে এবং ত্বক থাকে সতেজ ও উজ্জ্বল।

তিনি আরও বলেন, শিশু ও বয়স্কদের ত্বক গরমে তুলনামূলক বেশি সংবেদনশীল হওয়ায় তাদের পরিচর্যায় পরিবারের সদস্যদের আরও সচেতন থাকতে হবে।

ডা. সৈয়দা ফাতেহা নূর জানান, ব্রণ (Acne), মেছতা ও পিগমেন্টেশন (Pigmentation), রোদে ত্বক কালচে হয়ে যাওয়া (Sun Damage), বিভিন্ন ধরনের দাগ (Scar), নিষ্প্রভ ত্বক (Dull Skin) এবং অতিরিক্ত চুল পড়ার মতো সমস্যায় অনেকেই ভুগছেন। এসব সমস্যার ক্ষেত্রে নিজে নিজে ওষুধ বা নিম্নমানের প্রসাধনী ব্যবহার না করে অবশ্যই একজন বিশেষজ্ঞ চর্মরোগ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

তিনি বলেন, অনেকেই আঘাত, অস্ত্রোপচার, পোড়া বা অন্য কোনো ক্ষতের পর ত্বকে উঁচু ও শক্ত দাগের সমস্যায় ভোগেন, যা কেলয়েড (Keloid) নামে পরিচিত। এটি ত্বকের ফাইব্রাস টিস্যুর অতিরিক্ত বৃদ্ধির কারণে সৃষ্টি হয়। যথাযথ চিকিৎসা ও নিয়মিত ফলোআপের মাধ্যমে এই সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব।

আধুনিক চিকিৎসা প্রসঙ্গে তিনি জানান, CO₂ Laser Treatment বর্তমানে ত্বকের বিভিন্ন সমস্যার কার্যকর সমাধান হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই চিকিৎসার মাধ্যমে ব্রণের দাগ, স্কার, বলিরেখা, অসম ত্বক, রোদে ক্ষতিগ্রস্ত ত্বক এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে ভালো ফল পাওয়া যায়। তবে এ ধরনের চিকিৎসা অবশ্যই দক্ষ ও অভিজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে করানো উচিত।

তিনি আরও বলেন, বিয়ের আগে সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে অনেকেই Pre-Wedding Skin Care সেবা গ্রহণ করছেন। ত্বকের ধরন ও সমস্যার ভিত্তিতে কাস্টমাইজড চিকিৎসা পরিকল্পনার মাধ্যমে কাঙ্ক্ষিত Bridal Glow অর্জন করা সম্ভব।

ত্বক ও চুলের যেকোনো সমস্যা সম্পর্কে পরামর্শ বা অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করা যাবে Laser Hub, ৮০/১ শিববাড়ি মোড়, জয়দেবপুর, গাজীপুরে অথবা ফোন ০১৭৮১-২৩৫১১৭ নম্বরে।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।