ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক সীমু ওরফে শিমলা। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি।
গতকাল সোমবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে তার স্বজনরা তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করান। তিনি সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন।
এর আগে বিকেলে বাবার বাড়ি হাকিমপুর শহরে অবস্থানকালে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে রাত ৮টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করেন।
শিবলী সাদিক দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট-হাকিমপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। তিনি দিনাজপুরের পর্যটন কেন্দ্র স্বপ্নপুরীর স্বত্ত্বাধিকারী দেলোয়ার হোসেনের ভাতিজা।
খাদিজা মল্লিক সীমুর শারীরিক অবস্থার বিষয়ে জিয়া হার্ট ফাউন্ডেশনের কর্তব্যরত চিকিৎসক মুসা আল আশারী বলেন, রাত সোয়া আটটায় এখানে ভর্তি করা হয়েছে।
