মাকসুদ আহমাদ রবিন:- টঙ্গী ঔষধ ব্যবসায়ী সমিতির পশ্চিম থানার উদ্যোগে ঈদ পূণর্মিলনী, পিকনিক ও ইফতার মাহফিলের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও পর্যালোচনা নিয়ে নিজ কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। সভায় সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বাবুল আয়-ব্যয়ের সার্বিক বিবরণ তুলে ধরেন।
এতে উপস্থিত ছিলেন টঙ্গী ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি এম এ লতিফ, সভাটি সঞ্চালনা করেন সংগঠনিক সম্পাদক মোঃ রাফিজুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মাকসুদ আহমাদ রবিন, সাবেক ৫৪ নং ওয়ার্ড সভাপতি মোঃ খোরশেদ আলম, ওয়ার্ড সভাপতি নাসির মাস্টার, মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ আনোয়ার হোসেন, ফরহাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় অংশগ্রহণকারীরা আয়োজিত ঈদ পূণর্মিলনী, পিকনিক ও ইফতার মাহফিলের সার্বিক সফলতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও সুসংগঠিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply