মাকসুদ আহমাদ রবিন:- টঙ্গী পশ্চিম থানা পুলিশ বিশেষ অভিযান করে ১৬ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় অস্ত্র ও মাদক উদ্ধার করে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে পুলিশ এই তথ্য জানায়।
পুলিশ জানায়, টঙ্গী পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার হয়েছে। এ সময় চাইনিজ কুড়াল, দেশীয় রাম দা, লোহার পাইপ ও চাকুসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ১২২ পিস ইয়াবাসহ একজন ও মাদক সেবনের দায়ে ৯ জনসহ বিভিন্ন অপরাধে মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ‘গ্রেপ্তার ১৬ জনকে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply