আগামী ২৭ জুলাই থেকে শ্রীলঙ্কায় শুরু হচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। এবারের আসরে সাকিব আল হাসানসহ বাংলাদেশের ৫ ক্রিকেটার দল পেয়েছেন। দীর্ঘদিন দেশের বাইরে থাকা সাকিবকে বিসিবি অনাপত্তিপত্র দেবে কিনা তা নিয়ে সংশয় ছিল। তবে সাকিবসহ প্রত্যেককেই এনওসি দিয়েছে বিসিবি।
সাকিব আল হাসান ছাড়াও এলপিএলে দল পেয়েছেন তাসকিন আহমেদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ।
সাকিবের মতোই ডিরেক্ট সাইনিংয়ে দল পান তাসকিন আহমেদ ও লিটন দাস। ড্রাফট থেকে দল পাওয়া মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদও এনওসি পেয়েছেন এলপিএলের।
এলপিএলে সাকিব ও তাসকিন খেলবেন একই দলে- জাফনা কিংসে। লিটন দাসকে নিয়েছে গল গ্যালান্টস, একই দলের হয়ে খেলবেন মেহেদী হাসান মিরাজও। আর হাসান মাহমুদকে কিনেছে কলম্বো ক্যাপস।
১৭ জুলাই শুরু হওয়া লঙ্কা প্রিমিয়ার লিগের ফাইনাল হবে ৮ আগস্ট। চলতি মাসে জিম্বাবুয়েতে গিয়ে একটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ওই সিরিজে চার তারকাকে পাবে না টাইগাররা।
Leave a Reply