সময় রূপান্তর

প্রতিটি মূহুর্তে নির্ভরযোগ্য সংবাদ

টঙ্গীতে বিশেষ অভিযানে পলাতক-সাজাপ্রাপ্তসহ ১৪ জন গ্রেপ্তার

টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে সাজাপ্রাপ্ত কয়েদিসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশ এই তথ্য জানায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মোট ১৪ জনকে গ্রেপ্তার করে। এর মধ্যে টঙ্গী পূর্ব থানায় ৪ জন ও টঙ্গী পশ্চিম থানায় ১০ জন গ্রেপ্তার হয়।

টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, রিমান্ড ফেরত একজন, মাদক মামলায় ২০০ পিস ইয়াবা উদ্ধার এবং ২৫ গ্রাম হেরোইনসহ একজন, ওয়ারেন্টভুক্ত একজন এবং মাদকসেবী ৭ জন আসামিসহ সর্বমোট ১০ জন আসামিকে গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, সাজাপ্রাপ্ত ও মাদক মামলায় মোট ৪ জনকে গ্রেপ্তারপূর্বক আদালতে পাঠানো হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, একজন রিমান্ড ফেরতসহ গ্রেপ্তার ১০ আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।