সময় রূপান্তর

প্রতিটি মূহুর্তে নির্ভরযোগ্য সংবাদ

খামেনির সঙ্গে দেখা করব: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনায় সরাসরি যুক্ত আছেন এবং উভয় পক্ষের মধ্যে সম্পর্ক ইতিবাচকভাবে এগোচ্ছে। এছাড়া মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাতের ইচ্ছাও পোষণ করেছেন তিনি।

বুধবার (৩ জুন) পড ফোর্স ওয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। দুই নেতার মধ্যে বেশ ভালো বোঝাপড়া হচ্ছে বলেও জানান তিনি।

সাক্ষাৎকারে খামেনির প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ‘তিনি অবশ্যই আলোচনায় জড়িত আছেন। আমার মনে হয় সবাই তার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল।’ পরিস্থিতি অনুকূলে থাকলে ভবিষ্যতে খামেনির সঙ্গে তার সরাসরি সাক্ষাৎও হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। বলেন, ‘সবকিছু কীভাবে এগোয় তার ওপর নির্ভর করবে, তবে কোনো একসময় আমাদের দেখা হতে পারে।

ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান ইতিমধ্যেই পারমাণবিক অস্ত্র না রাখতে সম্মত হয়েছে এবং এটি একটি বড় বিষয়। আমরা তাদের পারমাণবিক অস্ত্র রাখতে দিতে পারি না। ভবিষ্যতে তারা মত পরিবর্তন করতে পারে, কিন্তু আলোচনার ক্ষেত্রে এটিই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এর আগে দাবি করেছিল, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং দেশটির পক্ষ থেকে উদ্ভূত সম্ভাব্য হুমকি মোকাবিলার লক্ষ্যেই গত ২৮ ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরু করা হয়। বর্তমানে সংঘাত স্থগিত রয়েছে এবং পাকিস্তানের মধ্যস্থতায় স্থায়ী সমাধানের প্রচেষ্টা অব্যাহত আছে।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।