সময় রূপান্তর

প্রতিটি মূহুর্তে নির্ভরযোগ্য সংবাদ

প্রভাষক বসির উদ্দিন উন্নত চিকিৎসার জন্যে সিঙ্গাপুরে

মাকসুদ আহমাদ রবিন:- গাজীপুর মহানগর ও জেলা যুবদলের সাবেক সভাপতি এবং টঙ্গী পশ্চিম থানার বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন বর্তমানে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন।

পরিবার সূত্রে জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে তাকে দ্রুত সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে, প্রভাষক বসির উদ্দিনের সুস্থতা কামনায় তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। পরিবারের সদস্যরা জানান, সকলের আন্তরিক দোয়া ও সমর্থনই তার দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য সবচেয়ে বড় শক্তি।

তার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় নেতাকর্মীরাও তার আশু সুস্থতা কামনা করেছেন এবং দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।