মাকসুদ আহমাদ রবিন:- ঢাকা ডিভিশনাল কিন্ডারগার্টেন টিচার্স সোসাইটি’র উদ্যোগে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ, সম্মানি ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে টঙ্গীর আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি এস এম সোবাহান ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। অনুষ্ঠানের উদ্বোধন করেন টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব গাজী সালাহ্উদ্দীন।
ঢাকা ডিভিশনাল কিন্ডারগার্টেন টিচার্স সোসাইটি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. রওনাক উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক মিঞা, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক, সংগঠনের উপদেষ্টা কাজী নূরুল আমিন বাবু, মো. ইসমাইল হোসেন নিরব, তহিদুল ইসলাম, মো. জহিরুল ইসলাম, মো. কাওসারুজ্জামান সরকার, সোহেল ভূইয়া ও সামিনা হক।
প্রধান অতিথির বক্তব্যে সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, “ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠানের শেষে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ, সার্টিফিকেট ও মেডেল বিতরণ করা হয়।
Leave a Reply