সময় রূপান্তর

প্রতিটি মূহুর্তে নির্ভরযোগ্য সংবাদ

গাজীপুর সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

মাকসুদ আহমাদ রবিন:- গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৬ মে) সন্ধ্যায় টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পেয়েছেন ড. মুহাম্মদ হাফিজুর রহমান। প্রার্থিতা ঘোষণার পর তিনি বলেন, গাজীপুরকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করাই তার মূল লক্ষ্য।

গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক মুহাম্মদ আব্দুর রব এবং গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী।

এ সময় গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।