সময় রূপান্তর

প্রতিটি মূহুর্তে নির্ভরযোগ্য সংবাদ

টঙ্গীতে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান

মাকসুদ আহমাদ রবিন:- গাজীপুরের টঙ্গীতে পঞ্চম শ্রেণির বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে ইউনাইটেড মডেল একাডেমির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সনদপত্র, মেডেল এবং নগদ অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের আয়োজন করে গাজীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন, টঙ্গী পূর্ব থানা শাখা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রব। তিনি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও সাফল্য কামনা করেন।

সংগঠনের সভাপতি মো. আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তা’মিরুল মিল্লাত কামিল মাদরাসার সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ এবং টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক।

গাজীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের টঙ্গী পূর্ব থানার সাধারণ সম্পাদক মো. সাহাবুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন টঙ্গী পশ্চিম থানার সভাপতি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, বৃত্তি পরিচালনা উপকমিটির আহ্বায়ক মো. চাঁন মিয়া প্রধান, সদস্য সচিব এস এম সোবাহান ইকবাল, কেন্দ্র সচিব শামিম আহমদ, মো. মোসলেহ উদ্দীন রাজীবসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।