সময় রূপান্তর

প্রতিটি মূহুর্তে নির্ভরযোগ্য সংবাদ

টঙ্গীতে ঔষধ ব্যবসায়ীদের সদস্য সংগ্রহ কার্যক্রম জোরদার

মাকসুদ আহমাদ রবিন:- চলমান সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে টঙ্গীতে ঔষধ ব্যবসায়ী সদস্য সংগ্রহ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। আজ (২২ এপ্রিল) টঙ্গী পশ্চিম থানার সভাপতি মোঃ আমিনুল ইসলাম এবং সাবেক সভাপতি এম এ লতিফ-এর নেতৃত্বে ৫৩ নং ওয়ার্ডের ঔষধ ব্যবসায়ীদের মাঝে সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়।

এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় ফার্মেসি ব্যবসায়ীদের সমিতির সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়। নেতৃবৃন্দ ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং সংগঠনের কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। একইসঙ্গে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়, যাতে যেকোনো সমস্যায় সম্মিলিতভাবে কার্যকর ভূমিকা রাখা যায়।

সভাপতি মোঃ আমিনুল ইসলাম বলেন, “সংগঠন শক্তিশালী করতে সদস্য বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই প্রতিটি ঔষধ ব্যবসায়ী এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হোক এবং নিজেদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করুক।

সাবেক সভাপতি এম এ লতিফ জানান, সদস্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে নতুন প্রজন্মের ব্যবসায়ীদের সম্পৃক্ত করা হচ্ছে, যা ভবিষ্যতে সংগঠনকে আরও গতিশীল করবে।

এ সময় উপস্থিত ছিলেন রাফিজুল ইসলাম, নাসির উদ্দিন মাস্টার, মাকসুদ আহমাদ রবিন, মোঃ আক্তার হোসেন, মোঃ সিদ্দিকুর রহমান, ফরহাদ হোসেন, শহীদুল্লাহ সেলিম, আব্দুল আজিজ, আব্দুল মান্নান এবং মোঃ হজরত আলীসহ সমিতির অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় ব্যবসায়ীরা।

স্থানীয় ব্যবসায়ীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সদস্যভিত্তিক শক্তিশালী সংগঠন গড়ে উঠলে ব্যবসায়ীদের ন্যায্য অধিকার আদায় এবং যেকোনো সংকট মোকাবেলা সহজ হবে। সমিতির নেতৃবৃন্দ ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আশ্বাস দেন।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।